খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হলের টয়লেটের সিলিং থেকে পুরাতন দেশীয় অস্ত্র উদ্ধার

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
হলের টয়লেটের সিলিং থেকে পুরাতন দেশীয় অস্ত্র উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে টয়লেটের ফলস্ সিলিং থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় অস্ত্রটি দেখতে পান।

জানা যায়, হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ২২৬ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু বলেন, “দৈনন্দিন কাজের মতো আজও আমি আমার কর্তব্যরত সুইপিং কাজ শুরু করি। হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি-ঝাড়ু বের করতে গিয়ে সঙ্গে একটি কাঠের বাটযুক্ত পুরাতন আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসকে অবহিত করি।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও নিরাপত্তা কর্মকর্তা এর পাশাপাশি আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ আগ্নেয়াস্ত্রটি জব্দ করে নিয়ে যায়। আশুলিয়া থানার এসআই মাহমুদুল সাংবাদিকদের বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি দেশীয়ভাবে তৈরি পুরাতন পাইপগান। এটি কাঠের বাটযুক্ত এবং দৈর্ঘ্যে প্রায় ২৩ ইঞ্চি।

এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম গণমাধ্যমকর্মীদের জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।