খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাবিতে গঠিত হচ্ছে নিরাপত্তা টিম

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাবিতে গঠিত হচ্ছে নিরাপত্তা টিম

আসন্ন জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিরাপত্তা টিম গঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার এবং জাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে কর্তপক্ষ। রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সার্বিক নিরাপত্তা তত্ত্বাবধান ও সমন্বয় কমিটির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান বাংলাদেশ লোক প্রশাসনের প্রতিনিধি, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার-এর প্রতিনিধি, প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (বিএলআরআই), হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাভার ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নবম পদাতিক ডিভিশনের প্রতিনিধি, আনসার ভিডিপির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ প্রমুখ।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে সকলে দায়িত্ব পালন করছি। এই সময়ে দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং। তবে আমরা পারস্পরিক সহযোগিতা করলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারি।” এ লক্ষ্যে মেসেজিং প্লাটফর্ম (হোয়াটসএ্যাপে) একটি সমন্বিত গ্রুপ গড়ে তোলা সার্বিক নিরাপত্তা কার্যকর ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন জাকসু নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে উপাচার্য আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে। মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অভিন্ন মত প্রকাশ করেন এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।