আইনজীবীর দাবি আক্রমণকারী ভারতীয়
সাইফ আলি খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩০ বছর বয়সি মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি নাগরিক, এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ। কিন্তু শেহজাদের আইনজীবীর দাবি, তার মক্কেল দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করে আসছেন। এমনকি তার পরিবারও ভারতেই বসবাস করেন। খবর এনডি টিভি। এদিকে আটক হওয়ার পর সাইফ আলি খানের আক্রমণকারী শেহজাদ নিজের অপরাধ স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটি করেছি। পুলিশ অফিসার দীক্ষিত গেদাম সেসময় সাংবাদিকদের বলেন, ‘শেহজাদ একজন বাংলাদেশি নাগরিক। তার কাছে কোনও ভারতীয় নথি নেই। তার কাছে পাওয়া কিছু জিনিসপত্র থেকে বোঝা যায় যে, সে একজন বাংলাদেশি নাগরিক।
পুলিশ আরও জানিয়েছিলেন, অভিযুক্ত গত চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছে। তবে, আসামিপক্ষের আইনজীবী সন্দীপ ডি শেরখানে বলছেন ভিন্নকথা। মি. শেরখানে জানান, তার মক্কেল (মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ) বেশ কয়েক বছর ধরে ভারতে বসবাস করছেন এবং তার কাছে ভারতের গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। এমনককি তার পরিবারও ভারতে বসবাস করছে।



আপনার মতামত লিখুন