খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আইনজীবীর দাবি আক্রমণকারী ভারতীয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
আইনজীবীর দাবি আক্রমণকারী ভারতীয়

সাইফ আলি খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩০ বছর বয়সি মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি নাগরিক, এমনটাই  দাবি করেছে মুম্বাই পুলিশ। কিন্তু শেহজাদের আইনজীবীর দাবি, তার মক্কেল দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করে আসছেন। এমনকি তার পরিবারও ভারতেই বসবাস করেন। খবর এনডি টিভি। এদিকে আটক হওয়ার পর সাইফ আলি খানের আক্রমণকারী শেহজাদ নিজের অপরাধ স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটি করেছি। পুলিশ অফিসার দীক্ষিত গেদাম সেসময় সাংবাদিকদের বলেন, ‘শেহজাদ একজন বাংলাদেশি নাগরিক। তার কাছে কোনও ভারতীয় নথি নেই। তার কাছে পাওয়া কিছু জিনিসপত্র থেকে বোঝা যায় যে, সে একজন বাংলাদেশি নাগরিক।সাইফ আলি খান

 

পুলিশ আরও জানিয়েছিলেন, অভিযুক্ত গত চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছে। তবে, আসামিপক্ষের আইনজীবী সন্দীপ ডি শেরখানে বলছেন ভিন্নকথা।  মি. শেরখানে জানান, তার মক্কেল (মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ) বেশ কয়েক বছর ধরে ভারতে বসবাস করছেন এবং তার কাছে ভারতের গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। এমনককি তার পরিবারও ভারতে বসবাস করছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।