খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অনন্য সম্মান পাওয়া ওয়ান্ডার ওম্যান তারকা ইসরায়েলের পক্ষে যা বললেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
অনন্য সম্মান পাওয়া ওয়ান্ডার ওম্যান তারকা ইসরায়েলের পক্ষে যা বললেন

বিশ্বজুড়ে জনপ্রিয় চরিত্র ওয়ান্ডার ওম্যান। এই চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত গ্যাল গাদত। ১৮ মার্চ হলিউডের ওয়াক অফ ফেমে জায়গা পেয়েছেন তিনি। এটিকে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছেন এই তারকা। এই সম্মান পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। এটা আমি কখনো কল্পনাও করিনি যে আমি এমন একটি ক্যারিয়ার গড়তে পারব। এটা আমার জন্য খুবই অবিশ্বাস্য যাত্রা’- যোগ করেন তিনি।

হলিউড ওয়াক অফ ফেম আমাদের অনেকের কাছেই কম বেশি পরিচিত। বিশেষ করে যারা হলিউড এবং বিনোদনের খোঁজ খবর রাখেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড পাড়ায় হলিউড বুলভার্ডের ১৫টি ব্লক এবং ভাইন স্ট্রিটের ৩টি ব্লক মিলে এই ওয়াক অফ ফেম। আড়াই হাজারের বেশি তারা বসানো রয়েছে হলিউড ওয়াক অফ ফেমের মেঝেতে এবং পাশের দেয়ালে। হলিউডের নানা অঙ্গনে অসামান্য অবদান রাখা তারকাদের স্মরণীয় করে রাখার জন্য তাদের নাম খোদাই করে বসানো হয় ওয়াক অফ ফেমের তারাগুলোতে। এগুলো তাদের অবদানের স্থায়ী স্বীকৃতি। এদের মধ্যে অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী, প্রযোজক, পরিচালক, নাটক বা সংগীতের দল, কাল্পনিক চরিত্র সবই আছে। এবার সেই তালিকায় যুক্ত হলো গ্যাল গ্যাদতের নাম। উচ্ছ্বাস তো ঝরে পড়বেই।

অভিনেত্রী হলিউড ওয়াক অফ ফেম পরিদর্শনের স্মৃতিচারণ করে বলেন, ‘যখন আমি প্রথমবার ২৩ বছর বয়সে সেখানে গিয়েছিলাম তখনই আমি সুপারহিরোদের মতো মানুষদের দেখতে পেয়েছিলাম। তাদের মধ্যে ওয়ান্ডার ওম্যানও ছিল। তখনই আমি ভেবেছিলাম, একদিন আমিও এ রকম কিছু করতে চাই।

গ্যাল গ্যাদতের অভিনয় ক্যারিয়ার সরল ছিল না। ১২ বছরে তিনি নৃত্য শিখতে শুরু করেন। কিন্তু সেসসময় আইন অধ্যয়ন শুরু করেন তিনি। পড়াশোনার চাপ নিয়ে শুরু করেছিলেন মডেলিং। এক ক্যাস্টিং ডিরেক্টরের মাধ্যমে তার অভিনয়ের পথ খুলে যায়। তিনি ‘কোয়ান্টাম অফ সোলাস’ সিনেমার জন্য ডাক পাান। এরপর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায় গিসেল ইয়াশারের চরিত্রে কাজের সুযোগ আসে তার কাছে। ‘বাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ সিনেমায় ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন তিনি। এই চরিত্রটি গ্যাদতকে বিশ্বব্যাপী তারকা বানিয়ে দেয়। তিনি এজন্য সবসময়ই পরিচালক জ্যাক স্নাইডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে জানা গেল, ‘ওয়ান্ডার ওম্যান ৩’ আপাতত হচ্ছে না। কারণ ডিসি ইউনিভার্স নতুনভাবে চরিত্রটি নিয়ে ভাবতে শুরু করেছে। সেখানে গ্যাদত থাকবেন কি না তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত এই অভিনেত্রীর উপর ভরসা রাখবে ডিসি।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।