অনন্য সম্মান পাওয়া ওয়ান্ডার ওম্যান তারকা ইসরায়েলের পক্ষে যা বললেন
বিশ্বজুড়ে জনপ্রিয় চরিত্র ওয়ান্ডার ওম্যান। এই চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত গ্যাল গাদত। ১৮ মার্চ হলিউডের ওয়াক অফ ফেমে জায়গা পেয়েছেন তিনি। এটিকে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছেন এই তারকা। এই সম্মান পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। এটা আমি কখনো কল্পনাও করিনি যে আমি এমন একটি ক্যারিয়ার গড়তে পারব। এটা আমার জন্য খুবই অবিশ্বাস্য যাত্রা’- যোগ করেন তিনি।
অভিনেত্রী হলিউড ওয়াক অফ ফেম পরিদর্শনের স্মৃতিচারণ করে বলেন, ‘যখন আমি প্রথমবার ২৩ বছর বয়সে সেখানে গিয়েছিলাম তখনই আমি সুপারহিরোদের মতো মানুষদের দেখতে পেয়েছিলাম। তাদের মধ্যে ওয়ান্ডার ওম্যানও ছিল। তখনই আমি ভেবেছিলাম, একদিন আমিও এ রকম কিছু করতে চাই।



আপনার মতামত লিখুন