খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাবিতে ভর্তিযুদ্ধের প্রথমদিনেই ছাত্রদলের শহীদ ওয়াসিম বাইক সার্ভিস চালু

সাহামিনা আক্তার, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
জাবিতে ভর্তিযুদ্ধের প্রথমদিনেই ছাত্রদলের শহীদ ওয়াসিম বাইক সার্ভিস চালু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মোট ছয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ প্রদান করেছে। এছাড়াও হেল্প ডেস্ক, ভর্তি পরীক্ষার্থীদের কাছে কলম ও ফাইল বিতরণসহ, পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অবিভাবকদের জন্য বসার স্থানের ব্যবস্থা করা হয়। এসব কার্যক্রম ভর্তি পরীক্ষার প্রত্যেকদিন থাকবে বলে জানা যায়।

জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “যেহেতু ভর্তি পরীক্ষার সময় বেশিরভাগ শিক্ষার্থী অনেক দূর-দূরান্ত থেকে আসে। সেহেতু তারা অনেক সময় যথা সময়ে পৌঁছাতে পারে না।আবার ক্যাম্পাসে রিকশার অপ্রতুলতার কারণে সবাই যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারে না। ওয়াসীম বাইক সার্ভিস শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে খুবই সহায়ক ভূমিকা পালন করছে।”

এছাড়াও নবাব সলিমুল্লাহ হল ছাত্রদলের সহ-সভাপতি সাইদুর রহমান সীমান্ত জানান, “এক পরীক্ষার্থীর হাতে ৫ মিনিট সময় ছিলো,শুধু ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ এর জন্য তাকে সময়মতো কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছি।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।