খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

 অভিনেতা ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামনের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
 অভিনেতা ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামনের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা ব্র্যাড পিট, দীর্ঘদিন ধরেই গয়না ডিজাইনার ইনেস ডি র‍্যামনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন চলছিল তার।

এবার একটি তারকাবহুল অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন তারা। সম্প্রতি সংগীত তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামনকে একসঙ্গে দেখা যায়। অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামনের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ওঠে ২০২২ সালে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও তারা কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। ফলে সাম্প্রতিক এই উপস্থিতিকে অনেকেই তাদের সম্পর্কের সবচেয়ে প্রকাশ্য মুহূর্ত হিসেবে দেখছেন।

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক ছিল হলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি। ২০০৫ সালে প্রেমের সূচনা হওয়ার পর ২০১৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তবে দুই বছর পর, ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান রয়েছে। বিচ্ছেদের পর সন্তানদের অভিভাবকত্ব, সম্পত্তি এবং আইনি বিরোধ নিয়ে বছরের পর বছর আলোচনায় ছিল এই সাবেক তারকা দম্পতি।অন্যদিকে, ইনেস ডি র‍্যামন এর আগে অভিনেতা পল ওয়েসলির স্ত্রী ছিলেন। ২০১৯ সালে তাদের বিয়ে হলেও ২০২২ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।

প্রায় চার বছর ধরে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এবার একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ায় ভক্তদের অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।