খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অর্থবহ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সাদিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অর্থবহ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সাদিয়া

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান । সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অভিনয়, নতুন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে

বর্তমানে সাদিয়া নতুন একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। সেই শুটিংয়ের ফাঁকেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন। সাদিয়া বলেন, “নতুন একটা প্রজেক্টের শুটিং করে এখানে এসেছি। ‘ফ্যামিলি এক্সপ্রেস নাটকে আমি এবং সাজ্জাদ ভাই কাজ করছি।

একজন অভিনেত্রী হিসেবে শক্তিশালী গল্প ও অর্থবহ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সাদিয়া। তিনি মনে করেন, তার কাজ যেন পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব কম কাজ করি। ভালো গল্প পেলেই কাজ করি। গল্পটা কী বলছে, সমাজকে কী দিচ্ছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সব কাজেই যে মেসেজ থাকবে এমন নয়, তবে দিন শেষে কাজটা পরিবার নিয়ে সবাই দেখে। আমি চাই বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ আমার কাজ দেখতে পারুক। পাশাপাশি আমার চরিত্রের কী ধরনের প্রভাব আছে, সেটাও খেয়াল করি।’

বড় পর্দায়ও নিজের অভিনয়ের মাধ্যমে নতুনভাবে দর্শকের মন জয় করতে চান এই অভিনেত্রী। এ বিষয়ে সাদিয়া বলেন, “আমি এখন পর্যন্ত দুটি সিনেমায় কাজ করেছি এবং দুটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। চাই আমার পরবর্তী সিনেমার চরিত্র ‘কাজলরেখা’ ও ‘উৎসব’-এর জেসমিনকেও ছাড়িয়ে যায়। সুযোগ পেলে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই।

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।