খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ব্যতিক্রমী রাধিকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
ব্যতিক্রমী রাধিকা

কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এ অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাও কিছুটা ব্যতিক্রমী পদ্ধতিতে জানিয়েছেন। লন্ডনে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। সেখানেই প্রকাশ্যে আসে তার বেবি বাম্পের ছবি। রাধিকা মা হওয়ার খবর গোপন রাখতে চেয়েছিলেন রাধিকা। শুধু তাই নয়, অভিনেত্রী আরও জানান, তিনি মা হতেও চাননি। নিজের মাতৃত্ব যাত্রাকে ‘বোকামি’ বলেই সম্বোধন করেছেন এ অভিনেত্রী। রাধিকা ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রে বসবাস শুরু করেন। পরের বছর জানা যায়, তারা আইনি বিয়ে সম্পন্ন করেছেন। বিয়ের ১ যুগ পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। রাধিকা স্পষ্ট জানান, তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি। রাধিকার কথায়, ‘আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অনড় থাকব কি না ভেবে!

অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে রাধিকা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এসব নিয়ে কখনো ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।