খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাগদান সারলেন ডুয়া লিপা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ
বাগদান সারলেন ডুয়া লিপা

চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ করেই গুজব ছড়ায়, প্রেম করছেন ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপা এবং অভিনেতা ক্যালাম টার্নার। সম্প্রতি  লন্ডনে ‘মাস্টার্স অব দ্য এয়ার আফটার’ পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। সেখান থেকে আবারও গুঞ্জন শুরু হয়েছে, ডুয়া লিপা এবং ক্যালাম টার্নার বাগদান সেরেছেন!

সূত্র অনুযায়ী পপ সেনসেশন ডুয়া লিপা বড়দিনে অভিনেতা ক্যালামের প্রেমের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন!

২৫ ডিসেম্বর (বড়দিন) গায়িকা ইনস্টাগ্রামে কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছুটির আমেজ আপনাদের সবাইকে অনেক ভালোবাসা পাঠালাম।’ক্রিসমাসের ছুটির আনন্দে কাটানো পপ স্টারের ছবি ও ভিডিও দারুণ পছন্দ করেছে ভক্তরা।

 

এদিকে, ‘দ্য সান’ বাগদানের গুজব নিশ্চিত করেছে। সূত্র অনুসারে, এই প্রেমিক জুটি তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনকে সাথে নিয়ে নতুন বছরের আগেই বাগদানের ঝক্কি মিটিয়ে ফেলেছেন।

ডুয়া লিপা ও ক্যালাম টার্নার

সূত্র মতে, ডুয়া এ বছরটি পেশাগতভাবে তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন। ভবিষ্যতেও তাকে সাপোর্ট করার জন্য ক্যালাম হতে পারেন একজন চমৎকার সঙ্গী এবং তাদের জুটিটি খুব সুন্দর মানিয়েছে। ডুয়া-ক্যালামের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন অত্যন্ত খুশি। তাদের মতে, এবারের বড়দিন ছিল তাদের জন্য শ্রেষ্ঠ বড়দিন।

ডুয়া লিপা এবং ক্যালাম টার্নার লন্ডনে একটি গ্র্যান্ড নিউ ইয়ার ইভনিং পার্টির পরিকল্পনা করছেন বলে জানা যায়।

ডুয়া লিপা ও ক্যালাম টার্নার


উল্লেখ্য, ডুয়া লিপা চলতি বছরের নভেম্বরে ভারতের মুম্বাইতে আসেন একটি কনসার্টে অংশ নিতে। পারফরম্যান্সের আগে তিনি ক্যালাম টার্নারের সাথে ডিনার ডেটে যান। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মূলত তখন থেকেই এই জুটিকে নিয়ে কানাঘুষা আরও জোরদার হয়।

সূত্র: এনডিটিভি  

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।