খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পিছিয়ে গেলেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
পিছিয়ে গেলেন সালমান

সালমান খানের ৫৯তম জন্মদিনে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘সিকান্দার’ সিনেমার টিজার। তার ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। কিন্তু বিধি বাম, মুক্তি পায়নি সিনেমার টিজার। হতাশ হয়েছেন সালমান ভক্তরা।

২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টা ৭ মিনিটে সালমান অভিনীত ‘সিকান্দার’ সিনেমার টিজার মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পায়নি। কারণ হিসেবে জানা যায়, ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) হঠাৎ করেই মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার মরদেহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই ‘সিকান্দার’ সিনেমার টিজার মুক্তি পেছানো হয়। টিজার মুক্তির নতুন সময় ঠিক করা হয় ২৮ ডিসেম্বর বিকাল ৪টা ৫ মিনিটে।  প্রোডাকশন হাউজ ‘নান্দিয়াদওয়ালা গ্রাণ্ডসন’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে খবরটি শেয়ার করেছেন। তারা জানিয়েছে, ‘সিকান্দার’- এর টিজার মুক্তির সময় পেছানো হয়েছে মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই।  পোস্টে তারা লিখেছে, ‘আমাদের সম্মানিত সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন। আমরা ২৭ ডিসেম্বর সকাল ১১  টা ৭ মিনিটে ‘সিকান্দার’ সিনেমার টিজার মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা করছি না। আমরা নতুন শিডিউল করেছি। এটি মুক্তি পাবে ২৮ ডিসেম্বর বিকাল ৪ টা ৫ মিনিটে। আশা করি আপনারা সবাই ধৈর্য্য ধরবেন। আমাদের সবার উচিত তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা।

 

সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। ‘কিক’  সিনেমার পর আবারও জুটি বাঁধলেন সাল্লু ভাই এবং সাজিদ নান্দিয়াদওয়ালা। সালমানের সাথে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে এর আগে পিংকভিলাকে রাশমিকা বলেন, ‘আমার নার্ভ দূর্বল হয়েছে। কারণ অবশ্যই তিনি সালমান খান বলে। বলিউডে এর আগে এমন বাণিজ্যিক সিনেমা আমি করিনি। অনেকের ভাষ্যমতে, ‘সিকান্দার’ সিনেমা হতে যাচ্ছে ২০২৫ সালের সবচেয়ে বেশি পুরষ্কারজয়ী সিনেমা। আসছে ঈদ-উল-ফিতরে সিনমাটি মুক্তি পাবে।

সূত্র: পিংকভিলা 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।