খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাবা থাকলে সহ্য করতে পারতেন না : তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
বাবা থাকলে সহ্য করতে পারতেন না : তিশা

যাচাই না করে তারকাদের নিয়ে কোন মিথ্যা নিউজ করবেন না’ এমন মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সদ্য অনুষ্ঠিত হওয়া  সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেন তিনি। এসময় তিশা বলেন, কিছু সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলব, যাচাই বাছাই না করে কোন শিল্পীকে নিয়ে সংবাদ পরিবেশন করা উচিৎ নয়। না জেনে মিথ্যা সংবাদ করবেন না, আমাদেরও পরিবার আছে। এ ধরণের সংবাদের কারণে আমাদের পরিবারকে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, আমার বাবা বেঁচে নেই। কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন এ ধরনের মিথ্যা গুজব সহ্য করতে পারতেন না। এসময় তিনি তার বাবার উদ্দেশ্যে তার পুরষ্কার উৎসর্গ করে নতুন বছরে সবার জন্য শুভকামনা জানান। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ঢাকা শেরাটনের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এ অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সাংবাদিক-সঞ্চালক শফিক রেহমান,অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, নির্মাতা আশফাক নিপুণসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।