খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিবাহবিচ্ছেদের কাগজে জোলি-পিটের স্বাক্ষর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ
বিবাহবিচ্ছেদের কাগজে জোলি-পিটের স্বাক্ষর

আট বছর আইনি লড়াই শেষে হলিউডের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট বিবাহবিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) ৪৯ বছরের জোলি ও ৬১ বছরের ব্র্যাড পিট বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেছেন। জোলির আইনজীবীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকম।

জোলির আইনজীবী জেমস সাইমন পিপলকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তাতে তিনি বলেন, “আট বছরেরও বেশি সময় আগে, পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন। জোলি এবং তার সন্তানেরা পিটের সঙ্গে ভাগ করা সমস্ত সম্পত্তি ছেড়ে দেন। সেই সময় থেকে পরিবারের শান্তি ফেরানোর জন্য মনোনিবেশ করেন। জেমস সাইমন পিপলকে বলেন, “আট বছর আগে শুরু হওয়া দীর্ঘ চলমান প্রক্রিয়ার একটি অংশ এটি। সত্যি বলতে, অ্যাঞ্জেলিনা ক্লান্ত। তবে এই অংশটি শেষ হওয়ায় তিনি স্বস্তিবোধ করছেন।

 

জোলির ঘনিষ্ঠ একটি সূত্র পিপলকে বলেন, “তিনি (জোলি) প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে পিট সম্পর্কে খারাপ কথা বলেন না। অন্ধকার সময় পেরিয়ে হালকা হওয়ার চেষ্টা করছেন। ব্যাঞ্জেলিনা’ খ্যাত হলিউডের জনপ্রিয় জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিং চলাকালীন তাদের সম্পর্কের শুরু হয়। এরপর বহু জল্পনা-কল্পনার পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু ২০১৬ সালে অবসান ঘটে সেই সম্পর্কের। একই বছরের সেপ্টেম্বরে ব্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।