খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নতুন বছরের কটাক্ষের শিকার তারকা দম্পতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
নতুন বছরের কটাক্ষের শিকার তারকা দম্পতি

২০২৪ বিদায় হয়ে চলে এল নতুন বছর। অন্য সবার মতো ২০২৫ কে স্বাগত জানাতে নানান আয়োজনে ব্যস্তু ছিলেন বিভিন্ন ইন্ডাস্ট্রিজের তারকারাও। তাদের অনেকে পরিবার, বন্ধু এমনকি প্রিয় মানুষকে নিয়েও নতুন বছরটি শুরু করেছেন। তবে লাভ বার্ডসদের ব্যাপার ভিন্ন। যেমন, একে অপরকে জড়িয়ে ধরে নতুন বছরের পথচলা শুরু করেছেন ওপার বাংলার তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলী। ভাগ করে নিয়েছেন তাদের বিশেষ মুহূর্তের ছবি।

মধ্যরাতেই সামাজিক মাধ্যমে নিজেদের ছবি ভাগ করে নেন সোহিনী-শোভন। ছবিতে রংমিলান্ততে ধরা দেন তারা। দুজনের পরেছিলেন সাদা শার্ট। একেবারে হালকা মেকআপে দেখা যায় সোহিনীকে। প্রথম ছবিতে একে অপরকে জড়িয়ে সেলফি তুলতে দেখা গেছে তাদের। পরের ছবিতে সোহিনীর কপালে মিষ্টি করে চুমু খেতে দেখা যায় শোভনকে। স্বামীর ভালোবাসায় বুঁদ হয়েছিলেন নায়িকা। মিষ্টি মুহূর্তের এই ছবি ইন্সটাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে শোভন ক্যাপশনে লেখেন, ‘নতুন বছর, ভালোবাসার’।

তাদের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসায় ভরে দিয়েছেন তাদের। একজন লেখেন, ‘একে অপরের জন্য শুধু তৈরি।’ অনেকে আবার শোভনের আগের সব সম্পর্কের পরিণতি দেখে তাদের কটাক্ষও করেছেন। অভিনেত্রীকে সতর্ক করে একজন বলেছেন, ‘শুভ নববর্ষ দিদি। তবে সতর্ক থাকুন, কিছু মাসের মধ্যেই বুঝতে পারবেন। ২০২৪-এ বিয়ে করেছেন সোহিনী-শোভন। তাদের বিয়েতে কোনও এলাহি আয়োজনও ছিল না। কাছের মানুষদের নিয়েই সেরেছিলেন উদ্‌যাপন। দুজনের সম্পর্কের বয়স বেশিদিনের নয়। ২০২৩-এ শুরু হয়েছিল তাদের সম্পর্ক। তবে সোহিনী শোভনের চেয়ে বয়সে বড়, কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।