খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বলার মতো স্মৃতি নয় : স্বস্তিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
বলার মতো স্মৃতি নয় : স্বস্তিকা

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অভিনয়জগতে মডেল হিসেবে যাত্রা শুরু করেন। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। যেভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে স্বস্তিকা দত্ত বলেন, ‘গত বছর একদিকে ওটিটি-তে আমার সিরিজ চলছে। আর অন্য দিকে বড় পর্দায় টিকিট কেটে মানুষ সিনেমা দেখতে গেছে। অভিনেতা হিসেবে যেমনটা আমার ক্যারিয়ারে প্রথম বার হয়েছিল।’

‘পাশাপাশি ক্যারিয়ারে প্রায় এক যুগ ফের বাংলার এক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এগুলো সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতি। আর গত বছর এমন কিছু ঘটেছে যেটা বলার মত স্মৃতি নয়, যেটা আমরা সবাই জানি। আরজি করের ঘটনার এই স্মৃতিটা না হলেই হতো ২০২৪-এ। এরপর তিনি বলেন, ‘আমার মনে হয়, যে অনেক ভিন্ন ধরনের চরিত্রে কাজ হয়ে গেছে। এবার একটু ভালো চরিত্রেও কাজ করা উচিত। খুব একটা চুজি আমি নই। তেমনটা হলে অপেক্ষা করতাম কোনোদিন বড় কোনও তারকার বিপরীতে কমার্শিয়াল ছবিতে কাজ করার সুযোগ পাব। সেই অপেক্ষায় আমি একদমই ছিলাম না। আর ছিলাম না বলেই আমি এত ডিরেক্টরের সঙ্গে এত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরেছি। তবে এবার একটু ভালো চরিত্রের খোঁজ করব। তার কথায়, ‘জিমটা রেগুলার যাব। সকালে জিমে না যেতে পারলে আর সারাদিনে তেমন ইচ্ছে করে না যেতে। মাঝেমধ্যে বিকেলে গেলেও সেটা রেগুলার হতো না। আর এবার ডিকশনারিতে না শব্দটা আনতে হবে।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।