খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কেন প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটেননি সিয়াম?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
কেন প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটেননি সিয়াম?

২০২৪ সালেই ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল এম রাহিম পরিচালিত ‘জংলি’। যেখানে একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। তবে ঘুর্ণিঝড়সহ আরও নানা কিছু প্রতিকূলতার কারণে সঠিক সময়ে শেষ করা যায়নি সিনেমার শুটিং। ফলে গেল বছরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন সংশ্লিষ্টরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে মুক্তি পাবে সিয়াম-বুবলীর ‘জংলি’। তার আগেই এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা জানালেন, এই সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা। একইসঙ্গে শুটিংয়ের জন্য কতটা আত্মত্যাগ, পরিশ্রম করেছেন সেই গল্প।

সিয়াম স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, এই বছরের সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি আগামী বছর। আপনারা সিনেমাহলে আসবেন, আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমাহলে বসে, এটাই আমার কামনা। ‘জংলি’ আসছে, আসছে দারুণ চমক নিয়েই, ২০২৫ সালে। ট্রাডেজি ও মসলাদার অ্যাকশন ধাঁচের সিনেমা ‘জংলি’। যেখানে সিয়াম, বুবলী ও দীঘি ছাড়াও আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।