খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডেমি মুরের প্রথম গোল্ডেন গ্লোবস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
ডেমি মুরের প্রথম গোল্ডেন গ্লোবস

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের পুরস্কার জিতলেন আমেরিকান তারকা ডেমি মুর। ‘দ্য সাবস্ট্যান্স’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের কোরালি ফারজাঁ। বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হচ্ছে। ডেমি মুরের হাতে ট্রফি তুলে দেন আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী কেরি ওয়াশিংটন ও ব্রিটিশ-আমেরিকান অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড। এবারের আসরে পাঁচটি মনোনয়ন পেয়েছে ‘দ্য সাবস্ট্যান্স’। এতে দেখানো হয়েছে, একজন মধ্যবয়সী মডেল যৌবন ফিরে পেতে শরীরের ব্যাপারে ভয়াবহ সিদ্ধান্ত নেন। এই চরিত্রেই অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন ডেমি মুর। গোল্ডেন গ্লোবসে ২৮ বছর পর আবারও মনোনয়ন পেলেন তিনি। এটাই ৬২ বছর বয়সী এই অভিনেত্রীর প্রথম গোল্ডেন গ্লোবস জয়। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে ডেমি মুরের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন অ্যামি অ্যাডামস (নাইটবিচ), সিনথিয়া এরিভো (উইকেড), কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ), মাইকি ম্যাডিসন (আনোরা), ও জেন্ডেয়া (চ্যালেঞ্জার্স)। তাদের মধ্যে মাইকি ম্যাডিসন ও সিনথিয়া এরিভোকে ফেভারিট ভাবা হয়েছে। ডেমি মুরের জয়টা তাই চমকই বলা যায়।

ডেমি মুর
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের স্বীকৃতি পেয়েছে ‘দ্য সাবস্ট্যান্স’। আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করছেন। এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম ও চরকি’র আদর রহমান। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে। গোল্ডেন গ্লোবস হলো নতুন বছরে পুরস্কার বিতরণের প্রথম বৃহৎ আয়োজন। আগামী ২ মার্চ অস্কারের মধ্য দিয়ে এর যবনিকাপাত ঘটবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।