খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কত সম্পদের মালিক দীপিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ
কত সম্পদের মালিক দীপিকা

৩৯ বছরে পা রাখলেন তিনি । বলিউডের আজকের তুমুল জনপ্রিয় এ তারকার কর্মজীবন ২০০৫ সালে শুরু হয়েছিল। সে বছরই প্রথম পোশাকশিল্পী সুনীত বর্মার জন্য ব্যাম্পে হেঁটেছিলেন। তারপর থেকে একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর কাজ করেন। দীপিকার অভিনয়ের সফর শুরু কন্নর সিনেমা ‘ঐশ্বর্য’র মাধ্যমে। এরপরেই ২০০৭ সালে তিনি বলিউডে যাত্রা করেন। প্রথম সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে নিজের অভিনয় ক্যারিশা দেখান। ‘ওম শান্তি ওম’ সিনেমায় শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন এ নায়িকা। জাদুভরা চোখে টানা কাজল, সারল্যে ভরা হাসিতে মুগ্ধ করেছিলেন দীপিকা। এরপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরই ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। দীপিকা বর্তমানে ভারতের শীর্ষ নায়িকাদের একজন। তার সম্পদের পারিমাণ জানতে ভীষণ কৌতূহলী অনুরাগীরা।

বর্তমানে দীপিকা প্রায় ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। জানা গেছে, প্রতি সিনেমার জন্য তিনি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন। প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি রুপি। বার্ষিক আয় প্রায় ৪০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকারও বেশি। দীপিকার সম্পদের বর্ণনা এখানেই শেষ নয়। ওরলিতে ৫ কক্ষের একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রণবীরের, যার দাম ৪০ কোটি রুপি। মাঝে মধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান দীপিকা-রণবীর। সেখানেও তাদের একটি বাংলো রয়েছে। সেই বাংলোর দাম ২২ কোটি রুপি। দীপিকা এ ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও আয় করেন এ নায়িকা। বর্তমানে তার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে। এ থেকে প্রতি মাসে মোটা অংকের আয় করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।