খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সবার শীর্ষে পুষ্পা ২

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১:১০ অপরাহ্ণ
সবার শীর্ষে পুষ্পা ২

অবশেষে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেই গেল ‘পুষ্পা : দ্য রুল’ সিনেমাটি। দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমাটি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে নাম লেখালো। ‘বাহুবলী ২’ ছবিকে টপকে ভারতীয় বক্স অফিসে সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রের শিরোপা অর্জন করতে ‘পুষ্পা ২’ ছবির সময় লেগেছে মাত্র ৭ বছর, ৮ মাস এবং ৩ দিন। পিঙ্কভিলার তথ্য, গেল শনিবার পর্যন্ত সুকুমার পরিচালিত সিনেমাটি ১৩৪৫ কোটি রুপি আয় করেছে ভারতের বক্স অফিস থেকে। ‘বাহুবলী ২’ ছবিটির আয় ১৩৪৭ কোটি। মাত্র ২ কোটি রুপি পিছিয়ে থাকা ‘পুষ্পা ২’ গতকাল রোববারের আয় দিয়েই সর্বোচ্চ আয়ের শীর্ষস্থান দখল করেছে। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবিটিকে ‘বাহুবলী ২’-কে টেক্কা দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছিল। সিনেমাটি খুব ভালো ব্যবসা করলেও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে দ্বিতীয় কিস্তি দিয়ে ‘বাহুবলী ২’-কে ছাড়িয়ে শীর্ষে পৌঁছাতে পারলো পুষ্পা। ভারতের বক্স অফিসকে প্রভাবিত করা সেরা আয়ের বিশটি সিনেমার মধ্যে ‘পুষ্পা ২’ এখন শীর্ষে। এই তালিকার শুরুটা হয়েছিল ১৯৪৩ সালে ‘কিসমেত’ ছবিটি মুক্তির পর। এটি ভারতের প্রথম সিনেমা যা ১ কোটি রুপি আয় করে তাক লাগিয়ে দিয়েছিল। ছবিটি ১৯৪৩ সালের ২৪ সেপ্টেম্বর কলকাতার রক্সি সিনেমা হলে মুক্তি পেয়ে টানা ১৮৭ সপ্তাহ চলেছিল। কেবল এই একটি হল থেকেই সেই সময়ে ১২ লাখ রুপিরও বেশি নেট উপার্জন করেছিল ছবিটি। তখন ভারত ছিল পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমারসহ বিশাল একটি উপমহাদেশ। সেই হিসেবে অশোক কুমার, মমতাজ অভিনীত জ্ঞান মুখার্জি পরিচালিত ‘কিসমেত’ অবিভক্ত ভারতের সবচেয়ে বড় হিট সিনেমা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।