খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদুরোকে গ্রেফতারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
মাদুরোকে গ্রেফতারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরো ছাড়াও ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর গ্রেফতার বা দোষী সাব্যস্ত করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ১৫ মিলিয়ন ডলারের নতুন পুরস্কার ঘোষণা করা হয়েছে। ব্রিটেনও ভেনেজুয়েলার ১৫ জন শীর্ষ কর্মকর্তা, বিচারক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, এসব কর্মকর্তা গণতন্ত্র ধ্বংস, আইনের শাসন লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

 

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মাদুরোর শাসন ব্যবস্থাকে প্রতারণাপূর্ণ বলে অভিহিত করেছেন। মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ভেনেজুয়েলার বিরোধী নেতারা তীব্র সমালোচনা করেছেন। ভেনেজুয়েলার বিরোধী দল দাবি করেছে, গত বছরের বিতর্কিত নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। মাদুরো মাত্র ৩০ শতাংশ ভোট পেয়েছেন। স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টার এবং কলম্বিয়ার ইলেকটোরাল মিশন, এমনকি সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী বিরোধীদের দাবিকৃত ফলাফল সঠিক। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ গঞ্জালেজকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এডমুন্ডো গঞ্জালেজ বর্তমানে নির্বাসনে রয়েছেন। শুক্রবার ডমিনিকান রিপাবলিকে তিনি অবস্থান করছিলেন বলে জানা গেছে। তিনি মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কারাকাসে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।