খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পুষ্পা-২’র টিকিট বিক্রিতে ভাটা, এলো রাম চরণের গেম চেঞ্জার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
পুষ্পা-২’র টিকিট বিক্রিতে ভাটা, এলো রাম চরণের গেম চেঞ্জার

ঘোষণার ৫ বছর পর গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার মুক্তি পেল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এ সিনেমা করোনা মহামারিসহ বেশ কিছু কারণে পিছিয়ে গিয়েছিল। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে আল্লু অর্জুনের পুষ্পা-২ ছবির টিকিট বিক্রিতে ভাটা পড়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের ঘোষণা আসে। সেবছর সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়। ‘গেম চেঞ্জার’ নির্মাণ করেছেন পরিচালক এস শংকর। এটি মুক্তির প্রথম দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কত আয় করেছে তা প্রকাশ করা হয়েছে। ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুসারে ভারতজুড়ে ২৫ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকারও বেশি। মুক্তির প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ ভারতজুড়ে তেলেগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে। স্যাকনিল্কের মতে, ‘গেম চেঞ্জার’ ভারতে বিভিন্ন ভাষায় অগ্রিম বুকিংয়ে ৪৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করেছে। এটি অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি আয় করেছে। এ প্রদেশে আয়ের পরিমাণ, ১৩ দশমিক ০৭ কোটি রুপি এবং তেলেঙ্গানায় ৬ দশমিক ৪১ কোটি রুপি। দিল্লিতে সিনেমাটি তার অগ্রিম বুকিংয়ে ১ দশমিক ০৫ কোটি রুপি আয় করেছে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে। তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।