খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কী আছে শহিদ কাপুরের নতুন ছবিতে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
কী আছে শহিদ কাপুরের নতুন ছবিতে
কবির সিং’ বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ক্যারিয়ারে অন্যতম একটি সফল সিনেমা। কবির সিংয়ের মতো একটি অদ্ভূত চরিত্র দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। ছবিটিতে কবির চরিত্রটি ছিল এক উগ্র ও মদ্যপ প্রেমিকের। সেখানে প্রেমিকার গায়ে হাত তোলার মত দৃশ্যও আছে। বক্স অফিসে বাজিমাত করলেও নিয়ন্ত্রণহীণ জীবনযাপন, অপরাধ, উগ্রতা, অবাধ্যতা, ভালোবাসার নামে বেপরোয়া আচরণ এবং নারীর সঙ্গে সহিংসতা দেখানোর জন্য ছবিটি সমালোচনার মুখেও পড়েছিল।

এবার শহিদ কাপুরের ‘দেবা’ সিনেমার ট্রেলার দেখেই মজেছেন দর্শক। কেউ কেউ লিখছেন, ‘‘কবির সিং’ ছবির বাপ হতে যাচ্ছে ‘দেবা’। অর্থাৎ এ ছবির উগ্রতা, শ্বাসরুদ্ধকর অ্যাকশন সবকিছুই কবির সিংকে হার মানাবে। ধারণা করা হচ্ছে, বলিউডের বক্স অফিসে বড় অংকের সাফল্য পাবে ‘দেবা’। শহিদ কাপুরের প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘দেবা’র ট্রেলার মুক্তি পেয়েই ইন্টারনেটে ঝড় তুলছে। প্রশংসিত মালয়ালাম চলচ্চিত্র পরিচালক রশান অ্যান্ড্রুজ এটি পরিচালনা করেছেন। ট্রেলারে আভাস মিললো এই ছবিতে থাকবে তীব্র অ্যাকশন, গভীর আবেগময় সংলাপ, উপভোগ্য গান ও নাচের দৃশ্য এবং প্রতিশোধে মত্ত এক পুলিশ অফিসারের চরিত্রে শহিদ কাপুরের প্রাণবন্ত উপস্থিতি। ৩১ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি দিয়ে এক বছরের বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন শহিদ কাপুর।

 

ছবির গল্পটি মুম্বাইয়ের পটভূমিতে তৈরি। এর ট্রেলারটি শুরু হয় শহিদ কাপুর ভয়েসওভারের মাধ্যমে। সেখানে তিনি তার চরিত্র দেব আম্ব্রে পরিচয় দেন। যিনি দেবা নামের একজন বিদ্রোহী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। সন্ত্রাসীরা তার সহকর্মী পুলিশ অফিসারকে হত্যা করার পর প্রতিশোধ নিতে উন্মাদ হয়ে ওঠেন দেবা। নানা অনুসন্ধান ও অপারেশনের মাধ্যমে অপরাধীদের ধ্বংস করার উগ্র প্রচেষ্টা তাকে ‘মাফিয়া পুলিশ’ বলে পরিচিত করে তুলে। দেবাও সেই পরিচয় গর্বের সঙ্গে ধারণ করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।