খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যেভাবে নায়িকা হয়েছিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
যেভাবে নায়িকা হয়েছিলেন নুসরাত ফারিয়া

ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। তারপর নাম লেখান উপস্থাপনায়। নানা অনুষ্ঠানে সপ্রতিভ উপস্থিতিতে নজর কাড়েন তিনি। চ্যানেল খুললেই দেখা যেত হাসি মাখা নুসরাত ফারিয়ার মুখ। তার বাচনভঙ্গি, সাজ পোশাক দেখে অনেকেই ভাবতেন, এই মেয়ে সিনেমায় এলে ভালো করবে।

 

প্রস্তাবও পেয়েছেন অনেক। তবে সিনেমার চেয়ে উপস্থাপনাতেই তিনি ছিলেন আগ্রহী। কিন্তু ওই যে কথায় বলে, যদি থাকে নসীবে….

তো সেই নসীবের টানে নুসরাত ফারিয়া আজ দেশের সিনেমায় প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‘আশিকী’। যৌথ প্রযোজনার সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি হয়েছিলেন কলকাতার অঙ্কুশের সঙ্গে।

এরপর বেশকিছু সিনেমায় কাজ করে তিনি দুই বাংলাতেই পেয়েছেন জনপ্রিয়তা। দেখতে দেখতে এই বছরে তার সিনেমার নায়িকা হওয়ার দশ বছর হলো। সেই তথ্য জানিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে লিখেছেন তার নায়িকা হওয়ার ছোট গল্পটা। নুসরাত ফারিয়া লেখেন, ‌‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্রান্ড ফাইনালেতে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেনি। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমেডিয়ার সাথে। ২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে।’

‘এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনোদিন ও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশেপাশে, কিন্তু উনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ’- আব্দুল আজিজের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন নুসরাত ফারিয়া।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।