খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড

ব্যান্ডের শহর বলা হয় চট্টগ্রামকে। দেশের ব্যান্ড সংগীতের অনেক কালজয়ী ব্যান্ডের জন্ম সেখানকার শিল্পীদের হাত ধরে। ব্যান্ডের অনেক নায়ক-মহানায়কেরা উঠে এসেছেন বীর চট্টলার বুক থেকে। যে কোনো কনসার্ট হলেও সেখানে দেখা যায় শ্রোতা-দর্শকের উপচে পড়া ভিড়। সেই চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট। চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক আয়োজনটিতে গাইবে দেশের আটটি ব্যান্ড। আর সেখানে মধ্যমনি হয়ে উপস্থিত হবেন ‘নগর বাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়েছে জেমসের পরিবেশনার কথা। কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচারণা। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্টটি। সেখানে অংশ নেবেন জেমস ও তার দল। আরও গাইবে শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ। উন্মুক্ত এ কনসার্টে আসা শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।