খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সুপারম্যান এর নতুন টিজার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
সুপারম্যান এর নতুন টিজার

মুক্তি পেয়েছে বহুল কাঙ্ক্ষিত, জেমস গান নির্মিত সিনেমা ‘সুপারম্যান’র টিজার। ৩০ সেকেন্ডের টিজার দেখে বোঝাই যাচ্ছে, কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে সিনেমাটি।  লেক্স লুথরের চরিত্রে নিকোলাস হোল্টের নতুন লুকের পাশাপাশি টিজারটিতে আকাশে উড়ন্ত সুপারম্যানের সেরা দৃশ্য দেখা গেছে। টিজারে জন উইলিয়ামসের আইকনিক সুপারম্যান থিমের সংস্করণ অন্তর্ভুক্ত করা হয়েছে। টিজারের শুরুতেই দেখা যায়, আহত ক্লার্ক কেন্ট অর্থাৎ সুপারম্যান সাহায্যের জন্য ডাকছেন ক্রিপ্টো দ্য সুপারডগকে।এরপর আরেকটি দৃশ্য আসে। যেখানে দেখা যায়, একটি অল্প বয়সী মেয়েকে বাঁচানো হচ্ছে।  এরপর টিজারটিতে লুথরকে আর্কটিকের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ধারালো সানগ্লাস পরে তিনি সুপারম্যানের গোপন আস্তানার সন্ধানে যাচ্ছেন।  তবে এই টিজারের অসাধারণ মুহূর্ত হলো, চার সেকেন্ডের উড়ন্ত সুপারম্যান। সুপারম্যানকে আর্কটিকের (সুমেরু অঞ্চল) বরফের মধ্য দিয়ে উড়তে দেখা যায়। উল্লেখ্য, চলতি বছরের ১১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘সুপারম্যান’। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।