খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শুটিং সেটেই জ্ঞান হারালেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
শুটিং সেটেই জ্ঞান হারালেন নেহা ধুপিয়া

রিয়েলিটি শো রোডিজ’র বিচারকের আসনে রয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। এই শো এর নতুন সিজনের শুটিং সেটেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান অভিনেত্রী। তবে কিছুটা সুস্থ হয়ে আবারো শুটিং চালিয়ে যান তিনি।

জানা যায়, শুটিং শেষ হয়ে যাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন নেহা। তাতেই এই বিপত্তির শুরু। তবে রোডিজ এর জনপ্রিয় এই বিচারকের দাবি, কোনও কিছুই থামাতে পারবে না তাকে। অভিনেত্রীর কথায়, এটি একটি ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা ছিল, তবে আমি আবারও নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমি কাজ নিয়ে আগের মতোই অনুপ্রাণিত ও উৎসাহী। রোডিজ সবসময় সীমাবদ্ধতা অতিক্রম করার কথা বলে। আর এই শো তাই আমাকেও প্রতিটি বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে। কোনও কিছুই আমাকে থামাতে পারবে না।

তবে, অভিনেত্রী সকলকে আশ্বস্ত করেছেন যে তিনি সুস্থ আছেন। তিনি এও জানিয়েছেন, রোডিজের একজন গ্যাং লিডার হিসেবে তার যাত্রা চালিয়ে যেতে প্রস্তুত। বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না নেহা ধুপিয়াকে। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘ব্যাড নিউজ’ সিনেমাতে। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে সিনেমা মনের মতো হলে তবেই তিনি সেখানে অভিনয় করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।