খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যে কারণে টিকছে না বিবারের সংসার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
যে কারণে টিকছে না বিবারের সংসার

কানাডিয় পপতারকা জাস্টিন বিবারের সংসার টিকছে না। স্ত্রী হাইলি বিবারের সঙ্গে বিচ্ছেদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। কিন্তু কেন? অনেক দুঃখের সময় পাড়ি দিয়ে যখন ঘর বাঁধলেন মডেল হাইলির সঙ্গে, তখন কেউ ভাবেনি, এই পরিণতি বরণ করতে হবে তাদের। সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিবারের একটি বিধ্বস্ত ছবি। সেখানে বেশ কঙ্কালসার দেখাচ্ছে তাকে। ভাঙা গাল, কোটর থেকে বেরিয়ে আসছে চোখ। শরীরের এই হাল দেখে বোঝা যাচ্ছে, মানসিকভাবে ভালো নেই তিনি।

অনেকে মনে করছেন, আবারও মাদকে ডুবে গেছেন বিবার। সংবাদমাধ্যম জানিয়েছে, বিবার-হাইলির বিচ্ছেদের রয়েছে বেশ কিছু কারণ। সেসবের অন্যতম মাদক। তবে এই মাদক সেবনের পেছনে আবার রয়েছে একটি মামলার ভয়। বিবারের সাবেক গুরু সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি তাই হয়, সেটা হবে তার ক্যারিয়ারের জন্য নেতিবাচক এক ঘটনা।

সেই আতঙ্ক থেকেই নতুন করে মাদকে ডুবেছেন এই তারকা। অন্যদিকে হাইলি বিবারের সঙ্গে ছয় বছরের সংসার ভাঙার কারণ হচ্ছে অতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণ। হাইলি চান, সন্তানের ওপর যেন এমন মাদকাসক্ত বাবার কোনো প্রভাব না পড়ে। ২০১১ সালে প্রথম পপ তারকা সেলেনা গোমেজের সঙ্গে প্রেমে জড়ান বিবার। ২০১৮ সালে শেষবারের মতো বিচ্ছিন্ন হন তারা। ২০১৯ সালে মার্কিন মডেল হাইলি ব্যাল্ডউইনকে চুপিচুপি বিয়ে করেন তিনি। বিয়ের প্রায় ছয় বছর পর বিবার আর হাইলির সন্তান জন্ম নেয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।