খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এবার টিভি পর্দায় ‘তুফান’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
এবার টিভি পর্দায় ‘তুফান’

সিনেমা হল আর ওটিটি প্ল্যাটফর্ম পেরিয়ে এবার টিভি পর্দায় দেখা যাবে শাকিব খানের সুপারহিট সিনেমা ‘তুফান’। সিনেমাটির এক্সক্লুসিভ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে দীপ্ত টিভিতে। সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টার এবং নবাগত নায়কের চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তার বিপরীতে আছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানে টিভি প্রিমিয়ারের চুক্তিতে স্বাক্ষর করেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল। এসময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, হেড অব মার্কেটিং মো. মোজাম্মেল হোসাইন এবং আলফা আই স্টুডিওসের ক্রিয়েটিভ ও কমিউনিকেশন ম্যানেজার কাশফি আহসান।

দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘‘দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে দীপ্ত। এবারের ঈদুল ফিতরে আমাদের বিশেষ চমক হিসেবে থাকছে ‘তুফান’-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি দর্শকদের জন্য অসাধারণ উপভোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি।’’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।