খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইমতু-জারার ‘বিষাক্ত বকুলের গল্প’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
ইমতু-জারার ‘বিষাক্ত বকুলের গল্প’

ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে প্রেম ও বিরহের গল্পে নির্মিত নাটক ‘বিষাক্ত বকুলের গল্প’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনিকার সুদীপ্ত সাইদ খানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ ও জারা জয়া। নির্মাতা সুদীপ্ত সাইদ খান বলেন, ‘ভিউ বাণিজ্যের এই সময়ে বেশির ভাগ নাটকই নির্মিত হয় লোক হাসানোর জন্য। সেখানে স্যাড রোমান্টিক গল্প নিয়ে কাজ করা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা সেই ঝুঁকিটাই নিয়েছি।’ ইমতু রাতিশ বলেন, ‘খুব ভালো গল্প, কো আর্টিস্ট, মেকিং সব কিছুই দারুণ ছিল। ফলে কাজের অভিজ্ঞতা দারুণ। জারা জয়া বলেন, ‘ব্যতিক্রমী একটা গল্প। আমাকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ইউনিটের সবাই খুব সহায়তা করেছে। আশা করছি কাজটা দর্শক পছন্দ করবে।

শুটিংয়ে সুদীপ্ত, ইমতু ও জারা (মাঝের তিনজন)

 

নাটকটিতে আরও অভিনয় করেছেন রকি খান, জয় রায়, তাসনিম ডিম্পল, এইচ এস রোকনসহ অনেকে। নির্মাতা জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ‘মেলা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।