খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চীনের সর্বকালের সেরা সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
চীনের সর্বকালের সেরা সিনেমা

সিনেমাটিকে ভাবা হচ্ছে চীনের চলচ্চিত্র শিল্পের উন্নতির প্রতীক। দেশটির গর্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে এটি। চীনের ইতিহাসে আয়ের সব রেকর্ড ভেঙে ১৪০ কোটি ডলারেরও বেশি আয় করে সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা হয়ে উঠেছে জিয়াওজি পরিচালিত ‘নে ঝা ২’। পা ফেলেছে বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেডে সিনেমা হওয়ার পথেও।

কী এমন আছে সিনেমাটিতে, কেনইবা এই সিনেমা নিয়ে এত উত্তেজনা চীনে- এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব চলচ্চিত্রজুড়ে। জানা গেছে, অ্যানিমেটেড এই সিনেমায় উঠে এসেছে চাইনিজ পুরাণ রুপকথার গল্প। এক সাধারণ বালকের জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি আছে এতে। সেই বালকের নাম নে ঝা। দেশটিতে তুমুল জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র এটি। মূলত বহুল প্রচলিত গল্প ও জনপ্রিয় এই চরিত্রটিই চীনের সবশ্রেণির দর্শককে এক সূতোয় গেঁথে দিয়েছে। সেইসঙ্গে পুরনো ও চেনা জানা গল্পকে নতুন আঙ্গিকে পর্দায় তুলে ধরার অনন্য মুন্সিয়ানা, রোমাঞ্চ, রহস্য, অ্যাকশনে ভরপুর দৃশ্যগুলো দর্শককে বারবার সিনেমাটি দেখতে উৎসাহ দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যম বলছে, চীনের প্রায় সকল সিনেপ্লেক্সেই উপচে পড়ছে ভিড়।

 

 

কী এমন আছে চীনের সর্বকালের সেরা সিনেমায়

দেশীয় বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জনের পর ‘নে ঝা ২’ চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি চীনের ইতিহাসের গন্ডি পেরিয়ে বিশ্ব চলচ্চিত্রেও সেরা আয়ের সিনেমা হয়ে উঠতে যাচ্ছে বলেও মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। ২০১৯ সালে মুক্তি পায়া প্রথম পর্ব ‘নে ঝা’। সেটিও বিশাল সাফল্য পেয়েছিল। ৭২৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় নাম লিখিয়েছিল সিনেমাটি। তবে ৬ বছর পর ছবিটির সিক্যুয়েল ‘নে ঝা ২’ এখন চীনের বক্স অফিসে সাফল্যের সব রেকর্ড নিজের করে নিয়েছে। এতদিন সর্বোচ্চ আয়ের তালিকার শীর্ষে ছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাটল অভ লেক চ্যাংজিন সিনেমা। ১৯৫০ সালের কোরিয়া যুদ্ধ নিয়ে নির্মিত সেই চলচ্চিত্রটি প্রায় ৯০০ মিলিয়ন ডলার আয় করেছিল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।