মঞ্চে ফিরছেন মৌ
একজন অভিনেত্রী হিসেবেই দর্শক তাকে চেনেন ও জানেন। তবে অভিনয়ের চেয়ে ভালোলাগা ভালোবাসাটা একটু বেশি নাচের প্রতি। যে কারণে সুযোগ পেলে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিটিভিতে প্রচারের জন্য ‘একুশের বিশেষ নৃত্যানুষ্ঠান’-এ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে অভিনেত্রী ও নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌকে। এদিকে এক বছর পর মঞ্চে অভিনয়ের ফিরছেন মৌ। একসময় ‘সুবচন’ এবং ‘বটতলা’ নাট্যদলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চে সময় দেওয়া হয়নি। এবার শূন্যণ রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘আত্মজয়’ নাটকের মাধ্যমে আবারও মঞ্চে ফিরছেন মৌ।
মৌয়ের বাবাও মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাবার কারণেই মৌয়ের থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি হয়। মৌ শামীম আরা নীপা ও শিবলী মুহাম্মদের কাছে নাচ শিখেছেন। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ‘চোর চোর’ এর মাধ্যমে পেশাদার অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন মৌ।



আপনার মতামত লিখুন