খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?

বড়পর্দায় মুক্তি পেতেই বক্স অফিসে দাপিয়ে বেড়েয়েছিল কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘অ্যাতরাজ’। সিনেমার সিক্যুয়েল তৈরির ঘোষণা আগেই এসেছিলো। এবার জানা গেল, এবারের পর্বে থাকছেন না প্রিয়াঙ্কা। তার চরিত্রে অভিনয় করতে পারেন তাপসী পান্নু।  ২০০৪ সালে মুক্তি পায় ‘অ্যাতরাজ’ সিনেমাটি। আব্বাস মাস্তান পরিচালিত এই সিনেমার প্রযোজক ছিলেন সুভাষ ঘাই।

তাপসী পান্নু
‘অ্যাতরাজ’ সিনেমায় ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্খী এক মেয়ে ‘সোনিয়া কাপুর’-এর চরিত্রে অভিনয়  করেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার এই চরিত্রে ভাবা হচ্ছে তাপসীকে। শোনা যাচ্ছে, এরই মধ্যে তাপসী চিত্রনাট্য পড়েছেন এবং কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে তিনি এখনও পাকাপাকিভাবে সিনেমায় সাইন করেননি। এ ব্যাপারে অবশ্য তাপসী বা সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তা আর্টসের তরফ থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি। তাপসী সবসময় শক্তিশালী গল্প, তুখোড় চরিত্রকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সে অনুযায়ী এই চরিত্র নির্বাচন করলে আবারও আরেকটি বোল্ড চরিত্রের পারফরম্যান্স দেখা যাবে বলেই সিনেমা বোদ্ধাদের ধারণা।

তাপসী পান্নু
আগের পর্বে প্রিয়াঙ্কা যে দুর্দান্ত অভিনয় করেছিলেন তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন সুভাষ ঘাই। কিছুদিন আগেই সুভাষ ঘাই এই সিনেমা প্রসঙ্গ টেনে একটি পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি প্রিয়াঙ্কার সাহসী অভিনয়ের প্রশংসা করে লেখেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া সাহস দেখিয়েছিলেন এবং চরিত্রটি করেছিলেন। যে কারণে মুক্তির ২০ বছর পরে এসেও তার অভিনয় এখনও মনে রেখেছে সবাই।

‘অ্যাতরাজ’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার
এরপর তিনি লেখেন, ‘মুক্তা আর্টস এবার প্রস্তুত ‘অ্যাতরাজ ২’ সিনেমা তৈরির জন্য। অনেকের মতে, তাপসী যদি এই সিনেমাটি করতে রাজি হন, তা হবে তার জন্য একটি সাহসী সিদ্ধান্ত। এবং তার ক্যারিয়ারের আরেকটি মনে রাখার মতো সিনেমা হবে এটি।

তাপসী পান্নু
উল্লেখ্য, তাপসী পান্নুকে শেষ দেখা রাজকুমার হিরানি নির্মিত ‘ডাঙ্কি’ সিনেমায়। এখানে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। সিনেমাটি সুপারহিট হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে  

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।