খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঘোমটার আড়াল থেকে হাসলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
ঘোমটার আড়াল থেকে হাসলেন মেহজাবীন

আনুষ্ঠানিক বিয়ের ছবি প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে ভক্ত-অনুসারীদের জানিয়েছেন প্রেমের গল্প। সদ্য প্রকাশিত সেসব ছবি দেখিয়ে নতুন পথচলায় শুভকামনা প্রত্যাশা করেছেন তিনি। পাশাপাশি তার বিয়েতে হাজির হওয়া অতিথিরাও পোস্ট করছেন মেহজাবীন-রাজীবের বিয়ের নানান রকম ছবি।

ঘোমটার আড়াল থেকে হাসলেন মেহজাবীন
গত ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন তিনি। গতকাল রোববার ছিল তাদের আনুষ্ঠানিক গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। আজ বিয়ের আসর থেকে সাদা লেহেঙ্গায় ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ঘোমটার আড়াল থেকে হাসলেন মেহজাবীন

২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীনের। ফেসবুকে ভক্ত-অনুসারীদের সেই গল্প জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তাদের প্রেমের গল্প।

ঘোমটার আড়াল থেকে হাসলেন মেহজাবীন

সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব সিনেমা ‘নীল সুখ’। কদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।