খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভালোবাসায় আপ্লুত নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
ভালোবাসায় আপ্লুত নায়িকা

ইয়ামি গৌতম ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। বেশকিছু সুপারহিট এবং প্রশংসিত সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন মাতিয়েছেন। প্রতিটি সিনেমাতেই তার অভিনয় দক্ষতা এবং চরিত্রের প্রতি একাগ্রতার ছাপ স্পষ্ট। সম্প্রতি তার ‘ধুম ধাম’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এতে ইয়ামির চরিত্রটি আলাদা করে নজর কেড়েছে। ভবিষ্যতেও বেশ কিছু চমক জাগানিয়া কাজ নিয়ে ফিরতে চলেছেন তিনি।

মাতৃত্বকালীন বিরতির পর ফের কাজ শুরু করতে পারায় বেশ খুশি ইয়ামি। তিনি এজন্য নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইয়ামি গৌতম বলেন, ‘নতুন করে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। তিনি আরও বলেন, ‘তারা আমার মাতৃত্বকালীন সময়েও খোঁজ খবর নিয়েছে। মুলত তারা অপেক্ষায় ছিল আমার ফেরার। এটা সত্যিই অসাধারণ ব্যাপার আমার জন্য। অনেক বেশি আন্তরিক পেশাদারীত্ব এটা। আমি তাদের বলেছিলাম, আমার অপেক্ষায় না থেকে তারা অন্য যে কারোর সঙ্গে কাজ করতে পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছিল।

আমাকে তারা নিশ্চিত করেছিল যেন কাজ নিয়ে আমি কোনোরকম শারীরিক বা মানসিক কোনো চাপ না নেই। আমি অনেক আপ্লুত ছিলাম তাদের ভালোবাসায়। আমি খুব ভাগ্যবান যে আমি এমন সৃজনশীল মানুষের সঙ্গে কাজ করতে পারছি যারা আমার জন্য অপেক্ষা করতে পারেন এবং ঝুঁকি নিতে প্রস্তুত। তাদের কাজগুলো নিষ্ঠার সঙ্গে শেষ করাই এখন আমার বড় দায়িত্ব’- যোগ করেন তিনি। ইয়ামি গৌতম গতানুগতিক ভাবনার বাইরে ভিন্ন ধাঁচের একজন অভিনেত্রী। তিনি বহুমুখী চরিত্রের জন্য বিখ্যাত। সবসময়ই ব্যতিক্রমী গল্প বাছাই করে কাজ করেন। ২০১৭ সালে হৃতিক রোশনের ‌সঙ্গে ‌‘কাবিল’ তার ক্যারিয়ারের একটি অন্যতম সিনেমা। এরপর ‘আর্টিকেল ৩৭০’ ছিল এমন একটি সিনেমা যা তার ক্যারিয়ারকে সমালোচক ও দর্শক; উভয়ের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া এনে দিয়েছিল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।