খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যে কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল টম ক্রুজের সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
যে কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল টম ক্রুজের সিনেমার শুটিং

নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন টম ক্রুজ। তার আসন্ন সিনেমাটির শুটিং চলছিল বেশ ধুমধাম করে। তবে সাময়িকভাবে তা বন্ধ হয়ে গেছে। কারণ টমের সহ অভিনেতা জন গুডম্যান শুটিংয়ের সময় গুরুতর আঘাত পেয়েছেন। ইংল্যান্ডের বাকিংহামশায়ারের পাইনউড স্টুডিওতে শুটিং করার সময় এই ঘটনা ঘটে।

এ বিষয়টি জানিয়ে ওয়ার্নার ব্রস. পিকচার্স একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গেই গুডম্যান চিকিৎসা গ্রহণ করেছেন। তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তার সুস্থতার পর আগামী সপ্তাহে আবার সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটি ‌‘জুডি’ শিরোনামে নির্মিত হচ্ছে। ছবিতে টম ক্রুজ একটি মেগালোম্যানিয়াক চরিত্রে অভিনয় করছেন। এ চরিত্রটি মানবতা রক্ষা করার চেষ্টা করে যাবে। ছবির অন্যান্য অভিনেতাদের মধ্যে গুডম্যান, জেসি প্লেমন্স এবং রিজ আহমেদও রয়েছেন। সিনেমার কাজ প্রায় শেষের দিকে। তাই মনে করা হচ্ছে, হঠাৎ করেই নেমে আসা বিরতি ছবির নির্মাণে খুব একটা প্রভাব ফেলবে না। নতুন এই সিনেমাটি নির্মাণ করছেন আলেহান্দ্রো জি. ইনারিতু। তিনি বেশ গোপনীয়তা বজায় রেখেই সিনেমাটি নির্মাণ করছেন। আসছে বছরে মুক্তি পাবে এটি। তার কয়েক মাস আগে শুরু হবে প্রচারের আনুষ্ঠানিকতা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।