খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বউয়ের বিয়ে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
বউয়ের বিয়ে!

বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর বটে! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে একজনের বউ, তার আবার আরেক বিয়ে হয় কেমন করে? কিংবা কোনও স্বামী নিশ্চয়ই তার বউকে আরেকটি বিয়ে দেবে না । বউ ও বিয়ে নিয়ে এমন সব জটিল প্রশ্নের জবাব মিলবে ছোট পর্দার সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে, এই ঈদে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন আরেক জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা আর সেটির চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন।

ইয়াশ ও তটিনী
কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়ে এখন রয়েছে সম্পাদনার টেবিলে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ-বন্ধন ও প্রেমের গল্প। ‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা (সময়) উসুল হবে, এটুকু কথা দিচ্ছি। হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।ইয়াশ ও তটিনী

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।