খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ লেডি গাগা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ
বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ লেডি গাগা

গত বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন মার্কিন পপতারকা লেডি গাগা। সুযোগ পেলেই মাইকেলের সুনাম করেন লেডি। আবারও নিজের বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ এই সংগীতশিল্পী।   সম্প্রতি পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার পর, আমার আর যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের মধ্যে মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের মানুষ।

গাগা ২
গাগা আরও বলেন, ‘হ্যাঁ, মাইকেল খুবই ইমপ্রেসিভ। তবে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি পছন্দ করেছি তা হলো, তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিলেন। তিনি এরপর বলেন, ‘আমি জানতাম মাইকেল খাঁটি একজন মানুষ। কারণ তিনি আমার বন্ধু হতে চেয়েছিলেন। তিনি আমার সঙ্গে পথ চলতে চেয়েছিলেন। অন্যরা যা করতে চেয়েছিলো তিনি সেগুলি করতে চাননি। আমি জানি, মাইকেল আমার প্রকৃত বন্ধু। এমনকি মাইকেলের মত একজন বন্ধু পেয়ে তিনি খুশি, এ কথাও জানান এই পপ তারকা।

লেডি গাগা
গাগা বলেন, ‘তাকে ছাড়া থাকা সত্যিই কঠিন ছিল। এটা আমার জন্য আশীর্বাদ যে, আমি এমন একজনের সঙ্গে পরিচিত হয়েছি। উল্লেখ্য, ২০২০ সালে লেডি গাগা এবং মাইকেল পোলানস্কির সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে।

সূত্র: পিপল ম্যাগাজিন

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।