খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা যান ২০২০ সালের ১৪ জুন। তার মৃত্যু নিয়ে তোলপাড়া হয় গোটা ভারত। প্রায় পাঁচ বছর কেটে গেছে অথচ ধোঁয়াশা যেন কাটছিলোই না। অবশেষে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ইতি টানলো অভিনেতার মৃত্যুর রহস্যের। শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতকে সিবিআই এর পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়। প্রাথমিক ভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। চূড়ান্ত রিপোর্টে সেটাই নিশ্চিত করলো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্টে জানানো হয়, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে খুন বা মাদক সংক্রান্ত কোনও দিক উঠে আসেনি।

অভিনেতার পরিবারের আঙুল ওঠে রিয়া চক্রবর্তীর দিকে। এমনকি রিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অভিনেতার টাকা আত্মসাৎ করেছেন। তবে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন স্থান থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তিগত প্রমাণ, একাধিক চিকিৎসা মতামত এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কোনও অনিয়ম খুঁজে পাইনি। তাই, মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে দু’টি সম্পর্কিত মামলায় একটি ক্লোজার রিপোর্ট দাখিল করা হয়েছে।’

কিন্তু সেই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোনও মামলায় কোনও ষড়যন্ত্রের প্রমাণ নেই। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।