খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রেমিকের সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন রাশমিকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
প্রেমিকের সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন রাশমিকা

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত নায়িকা রাশমিকা মান্দানা। তিনি বালি আর সমুদ্রের মাঝে বসে তোলা ছবি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন। আবার বিজয়ের ইনস্টাগ্রামের ছবিতেও বালি আর সমুদ্র। আর তা দেখে রহস্যের গন্ধ পাচ্ছেন অনুরাগীরা। এর সঙ্গত কারণও রয়েছে। রাশমিকা ও বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির আশপাশে কান পাতলেই শোনা যায়। তাই সবাই মনে করছেন এবারও রাশমিকার জন্মদিনে কি জুটিতে সময় কাটালেন দুজনে। ইনস্টাগ্রামের ছবি তাদের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

 

গত ৫ এপ্রিল ছিল রাশমিকা মান্দানার ২৯তম জন্মদিন। রোববার ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেছেন রাশমিকা। পরনে স্লিভলেস কালো টপ এবং স্ট্রাইপড পাজামা। হালকা মেকআপের ওই ছবিতেও যেন নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন তিনি। এর পরদিন আবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন বিজয়। কোনো ছবিতে বিজয় বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আবার কোনো ছবিতে দেখা গেছে সমুদ্রের পাড়ে ঘোড়ার পিঠে চড়ছেন অভিনেতা। রাশমিকা ও বিজয়ের ছবি দেখে বিস্মিত হয়েছেন অনুরাগীরা। বালি ও সমুদ্র দেখে তাদের অনুমান, একই জায়গায় রয়েছেন দুজনে। যদিও এই প্রথমবার নয়। গত বছরেও আরব আমিরাতে বিজয়ের সঙ্গে জন্মদিন পালন করেন রাশমিকা। সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরালও হয়ে যায়। যদিও সে বিষয়ে বিজয় কিংবা রাশমিকা নিশ্চুপ।

 

দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা বলিউডে সমান জনপ্রিয়।‘পুষ্পা’ সিনেমায় তার ‘স্বামী স্বামী’নাচ দেখে গোটা সবার হৃদয়ে ঝড় উঠেছে। তারপর ‘অ্যানিম্যাল’সিনেমাতেও নজর কেড়েছেন তিনি। সেই রাশমিকাই নাকি পেয়ে গেছেন তার প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধাও পড়তে যাচ্ছেন এ নায়িকা। বিয়ের পিঁড়িতে কবে যাবেন দক্ষিণের এ সুন্দরী, সেটাই সবার জানতে চাওয়ার বিষয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।