খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, খারাপ লাগে শ্রুতির

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, খারাপ লাগে শ্রুতির

শ্রুতি হাসানের অতীতে একাধিক সম্পর্ক ছিল। আর কোনওবারই তিনি সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি। মাইকেল কার্সেল থেকে শান্তনু হাজরাসহ একাধিক ব্যক্তিত্বের সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মুখ খুললেন তার এক্স এবং প্রাক্তন সম্পর্কগুলো নিয়ে। জানালেন, সম্পর্কে ভাঙন নিয়ে খারাপ লাগে। কারণ তিনিও একজন মানুষ। শ্রুতি জানান, তার জীবনে সেই অর্থে কোনও আফসোস নেই। তবে অভিনেত্রীর কথায়, ‘আমি কিছু মানুষকে আঘাত দিয়েছি। এখন মনে হয় সেটা করা উচিত হয়নি। এর বাইরে আমার কোনও কিছু নেই কোনও আফসোস নেই। আমি জোকার ছিলাম? আচ্ছা বেশ তাহলে তাই। যে মানুষগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ তাদের কাউকে আমি ভুল করে আঘাত দিয়েছি। এখন সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিই।’

এদিন শ্রুতি জানিয়ে দেন, তিনি অতীতের সম্পর্ক থেকে কখনই প্রভাবিত হন না। যে কারণে এতগুলো বছরেও তেমন কিছুই বদলায়নি। অভিনেত্রী বলেন, ‘আমাদের সবারই একটা করে মারাত্মক অতীত থাকে, এক্স থাকে। সেটা ছাড়া আমি যখন যে অধ্যায় শেষ করি সেটা নিয়ে কোনও আফসোস রাখি না। তাই মানুষ যখন বলেন ওহ বাবা, এটা তোমার কত নম্বর প্রেমিক? তখন আমি বলি আপনারা বুঝছেন না, এটা আপনার জন্য কেবল একটা সংখ্যা, আমার জন্য এই সংখ্যার মানে, যতবার আমি ভালোবাসা চেয়েও পাইনি। আমার সেটা নিয়ে খারাপ লাগে না। কিন্তু খারাপ তো লাগেই। আমি একজন মানুষ তো!’

শ্রুতি এদিন এমনটাও জানান, তিনি তার সঙ্গীকে কখনই দোষারোপ করেন না যখন একটা সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ তিনি যখন কোনও সম্পর্কে থাকেন সেখানে লয়্যাল থাকেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।