খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বড় ইঙ্গিত হৃতিকের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
বড় ইঙ্গিত হৃতিকের

বলিউড তারকা হৃতিক রোশানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের অপেক্ষার যেন শেষ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নিজের জন্মদিনে ‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন এই অভিনেতা। গত শনিবার (১০ জানুয়ারি) ৫২ বছরে পা দেন এই অভিনেতা; বিশেষ এই দিনেই ছবিটির ফেরার আভাস দিয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে হৃতিক রোশান নিজের শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, জিমের পোশাকে শরীরচর্চায় ব্যস্ত। তবে সবার নজর কেড়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেখানে বাজছিল ‘কৃশ’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল না দিয়া’। ভিডিওর একদম শেষ পর্যায়ে হৃতিক ক্যামেরার স্ক্রিনে ‘কৃশ’-এর সেই পরিচিত মাস্ক বা মুখোশটি দেখান।

তবে লিখিতভাবে কোনো ঘোষণা না দিলেও এই বার্তা নতুন সিক্যুয়েলের ইঙ্গিতই দিচ্ছে; যা নিয়ে এখন নেটমাধ্যমে বেশ আলোচনা। কৃশ ফোর’ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এর আগে অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন জানিয়েছিলেন, চিত্রনাট্য প্রস্তুত থাকলেও মূলত বিশাল বাজেটের কারণেই সিনেমার কাজ শুরু করতে দেরি হচ্ছিল। তবে সম্প্রতি একটি জুতসই বাজেট চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, হৃতিক নিজেই এই কিস্তি পরিচালনা করতে পারেন এবং যশরাজ ফিল্মসের সঙ্গে যৌথভাবে এটি নির্মিত হতে পারে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।